প্রেস বিজ্ঞপ্তি।।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে টেকনাফের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক দুই নারীকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাক্ষরিত/-
সাব্বির আলম সুজন
লেফটেন্যান্ট কমান্ডার, বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com