পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চর বানিয়ারী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে একটি চক্র। পরে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারা। একপর্যায়ে বিভিন্ন গ্রামের মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে চক্রটি উধাও হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ- প্রতারক চক্রের মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান। এভাবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি সংগ্রহ করা হয় বলে অভিযোগ করেন তারা। চক্রটির প্রধান সহযোগী হিসেবে পরিচিত ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।
এদিকে- ঘটনার খবর পেয়ে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রতারক চক্রের তিন সহযোগীকে আটক করে থানায় সোপর্দ করেন।
থানায় অভিযোগ জানাতে আসা ভুক্তভোগীদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন বলে জানান।
কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমেই ৭ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় চক্রটির তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ফ্যামিলি কার্ড, টিউবওয়েলসহ বিভিন্ন সুবিধা স্বল্পমূল্যে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, প্রতারণার অভিযোগে
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com