কক্সবাজারের টেকনাফে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ ইংরেজি এ মেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আজকের প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
সভার এক পর্যায়ে সারাদেশের মত টেকনাফের ভূমিসেবা মেলা ভিডিও প্রজেক্টের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম অনীক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সাব-রেজিস্টার অভিজিত কর, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
বক্তব্য রাখেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভূলু, ব্যবসায়ী আব্দুল জব্বার, সংবাদকর্মী আমান উল্লাহ আমান প্রমূখ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম অনীক চৌধুরী আগত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ভূমি অফিসে যেকোন কাজের জন্য যার কাজ সে এসে সরাসরি যোগাযোগ করবেন। নিজের কাজের জন্য অন্য কাউকে পাঠাবেন না। ভূমি অফিসে হয়রানির কোন ধরনের সুযোগ নেই।
ভূমিসেবা মেলায় সেবা বুথে আগত জনসাধারণকে ভূমি উন্নয়ন করের আবেদন অনুমোদন, নামজারি প্রস্তাব প্রেরণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদন, মিস কেইস আবেদন, খতিয়ান সরবরাহ ডিসিআর পেইম্যান্ট সহ আরও বিভিন্ন ধরনের সেবা দিতে দেখা যায়।
৩ দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে সম্পন্ন হবে বলে জানা যায়।
সার্বিক সহযোগিতা করেন টেকনাফ উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকরী কর্মকর্তা মোঃ আবুল কাশেম, নাজিরের অতিরিক্ত দায়িত্বে নামজারী সহকারী আজিজুল হক, সার্টিফিকেট সহকারী ইন্দ্রজিৎ পাল, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোহাম্মদ উল্লাহ ফারুক হোছাইনী।
https://slotbet.online/