• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন ভুলু / ১২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ভয়াবহতা প্রতিরোধে কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশনের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট পিপল স্মাগলিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং’ প্রকল্পের আওতায় সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশনের সেন্টার ম্যানেজার মো. আজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন এবং টেকনাফ মডেল থানার এসআই মো. আলী মর্তুজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবুল কাহহার। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের বিভিন্ন দিক, এর ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা মাইগ্রেশন প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট আবু নাঈম মোহাম্মদ তৌহিদুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, “এ ধরনের যুগোপযোগী কর্মসূচি আয়োজন করায় ব্র্যাককে ধন্যবাদ জানাই। অবৈধ পথে বিদেশে গিয়ে মানুষ যে নির্যাতন ও নানা ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার হয়, সে বিষয়ে সচেতনতামূলক বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারলে মানব পাচারের ঘটনা অনেকাংশে কমে আসবে।”

তিনি মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের টেকনাফ প্রতিনিধি নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!