• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

“দীর্ঘ ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে এলো কাঠবোঝাই ট্রলার”

গিয়াস উদ্দিন ভুলু / ১৭৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য, আশাবাদী ব্যবসায়ী ও শ্রমিকরা।

টেকনাফ ৮ এপ্রিল ২০২৬ দীর্ঘ প্রায় ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের আকিয়াব (সিত্তে) থেকে সরাসরি একটি কাঠবোঝাই ট্রলার এসে পৌঁছেছে। দীর্ঘদিন পর পণ্যবাহী ট্রলার আগমনে বন্দর এলাকায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে নতুন আশার সঞ্চার।

বন্দর সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, সীমান্ত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় ধরে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির ছিল। এতে বন্দরনির্ভর ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়দের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে।

আজ মিয়ানমারের আকিয়াব থেকে আসা কাঠবোঝাই ট্রলারটি টেকনাফের বিশিষ্ট বন্দর ব্যবসায়ী ও আমদানিকারক এসআইএস ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী ফারুক সিআইপি-এর আন্ডারে বন্দরে পৌঁছায়।

দীর্ঘদিন পর বন্দরে পণ্যবাহী ট্রলার আগমন দেখতে সেখানে যান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম এবং এমপি পুত্র মোহাম্মদ রাজিব।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ধীরে ধীরে টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!