গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (১৫ জুন ২০২৬) ভোরে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বসতঘরে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল চারদিক থেকে ঘিরে ফেলে তাকে হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা মনছুর আলম (৪২)। তিনি জহির আহমদের ছেলে।
অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ধৃত আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act, 1878)-এর ১৯(ক) ও ১৯(ফ) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব জানিয়েছে, টেকনাফ সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/