• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর নতুন সুযোগ দেখছেন দুই প্রতিমন্ত্রী নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবা টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবাসহ গ্রে/প্তা/র ২ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান ১লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ পর্যটকদের মুগ্ধতা ছড়াতে নতুন সাজে প্রস্তুত সেন্টমার্টিন টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক

হ্নীলার আলীখালীতে ১০ বছর বয়সী স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক ১

ডেক্স রিপোর্ট।। / ১১৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬

র‍্যাব-১৫ এর অভিযানে আলীখালী এলাকা থেকে গ্রেফতার; অতীতেও শিশু নির্যাতনের মামলায় কারাভোগের তথ্য স্থানীয়দের
ডেক্স রিপোর্ট।।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, টেকনাফ ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ কিয়াংপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীখালী এলাকার হোছাইনের বাড়ি থেকে আটক করে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও শিশু নির্যাতনের একাধিক অভিযোগ ছিল এবং সে সংক্রান্ত মামলায় তিনি কয়েক বছর কারাভোগ করেছেন।
র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!