• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত”

র‌্যাব-১৫ এর গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান, অপহরণ মামলার মূলহোতাসহ দুইজন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।। / ৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)।
রবিবার (১৯ জুলাই) র‌্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত ২৬ জুন ২০২৬ সংঘবদ্ধ অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে আটকে রাখে। পরে প্রত্যেক ভিকটিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা করে মোট মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে অপহৃতদের ওপর বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীদের কবল থেকে নির্যাতনের শিকার চারজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪, তারিখ ১ জুলাই ২০২৬ দায়ের করা হয়। এরপর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত ছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল আসামি মো. রাসেল (২৮) এবং তার সহযোগী আরমান (২১)-কে একটি অটোগাড়ীসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা এবং আরমান একই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ জানায়, অস্ত্র, মাদক, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!