• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির অবস্থান ‘সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ

নদীতে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, আটক ৯

গিয়াস উদ্দিন ভুলু / ৭৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ওয়েল ট্যাঙ্কার থেকে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার; ঘটনায় বন্দর কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১০ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মে রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের “কান্ডারী-০৬” জাহাজ থেকে চোরাইভাবে “ও.টি আজু শাহ” নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!