• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বিজিএসের যৌথ উদ্যোগে স্পন্সরশীপ ফান্ডেড প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত টেকনাফে মাদ্রাসা শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, স্বশস্ত্র হামলার অভিযোগ টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১ জন সাবরাং সীমান্তে র‌্যাবের বড় অভিযান, ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার। টেকনাফে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ সাগরে জেলের ছদ্মবেশে মানবপাচার কোস্ট গার্ডের অভিযানে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেন্টমার্টিনে সালিস বৈঠকে হামলা

নিউজ ডেক্স।। / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত বর্তমান ইউপি সদস্য সৈয়দ আলম
ডেক্স রিপোর্ট।। 
সেন্টমার্টিন দ্বীপে দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিচার-শালিসে হামলার ঘটনা ঘটেছে। এতে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলম আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ মীমাংসার জন্য বিচার-শালিসে বসেন ইউপি সদস্য সৈয়দ আলম। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি সালিস স্থান ত্যাগ করার সময় অতর্কিত হামলার শিকার হন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য রশিদের নেতৃত্বে সৈয়দ আলমের ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।
এদিকে টেকনাফ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, সালিস বৈঠককে কেন্দ্র করে এক ইউপি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!