• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

গিয়াস উদ্দিন ভুলু।। / ৪৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গিয়াস উদ্দিন ভূলু।।

পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫) এবং বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এর ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাঁদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রিতে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫ জানায়- গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাঁদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!