আব্দুল ওয়াজেদ।।
সামনে নতুন কমিটি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনা:- সম্ভাব্য নেতৃত্বে একাধিক তরুণ সংগঠকের নাম সামনে
টেকনাফ উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে জোর আলোচনা।
বিশেষ করে মাঠ পর্যায়ে সক্রিয়, সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত এবং তৃণমূলে গ্রহণযোগ্য কয়েকজন তরুণ নেতার নাম আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন আবু হুরাইরা শামীম, আনোয়ার হোছাইন পাশা, হেলাল উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, মুন্তাসিরুল ইসলাম ফাহিম, আতাউল্লাহ আল কাদেরী, কামরুল হুদা ও খালেকুজ্জামান বাহারসহ আরও অনেকে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে এসব নেতার নাম তৃণমূল পর্যায়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং মাঠে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। সে বিবেচনায় তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন তারা।
তবে এখনো কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে নতুন কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এরপরও সম্ভাব্য নেতৃত্ব ঘিরে টেকনাফের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে।
https://slotbet.online/