• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির অবস্থান ‘সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ

টেকনাফে ৪ অভিযানে বিপুল মাদক জব্দ, আটক ৩ কারবারি

গিয়াস উদ্দিন ভুলু।। / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।  কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক চারটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৭ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৬ মে) রাত ১১টায় টেকনাফ থানাধীন কেরুণতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন সিএনজি তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে রবিবার (১৭ মে) সকাল ৮টা ও বিকেল ৪টায় টেকনাফের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে দুটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ আরও দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়া একইদিন দুপুর ১টায় টেকনাফের সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামত, পাচারে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!