• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, স্বশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। / ৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

  • নিজস্ব প্রতিবেদক।।
    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
    ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের ছেলে এবং খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ।
    অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো তিনি খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে হামলাকারীরা দা, কিরিচসহ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
    স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যায়।
    ভুক্তভোগীর দাবি, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
    এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
    ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
    (বিঃদ্রঃ: ঘটনাটি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!