• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

আব্দুল ওয়াজেদ / ৮১ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ জুন) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ নুরের দোকানের সামনে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। এ সময় আভিযানিক দল একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবসার মিয়া (২০), পিতা-নুরুল আলম, মাতা-আমেনা খাতুন, সাং-কাটাখালী (পূর্বপাড়া), হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবসার মিয়া দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে স্বীকার করেছেন।
র‌্যাব জানায়, জব্দকৃত ইয়াবা, ৪টি মোটরসাইকেল এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!