গিয়াস উদ্দিন ভুলু।।
টেকনাফে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়িত এবং জার্মান দাতা সংস্থা Welt Hunger Hilfe (WHH)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত “Anticipatory Action for Cyclone and Dengue Resilience in Bangladesh” প্রকল্পের আওতায় “লেসনস লার্নড ও আইডিয়া শেয়ারিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন এবং WHH-এর প্রতিনিধি জেরিন রহমান সানি।
কর্মশালায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরুল আলম মিয়া, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ, সুশীলনের উপজেলা প্রজেক্ট অফিসার গৌরঙ্গ ঘোষ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার আশীষ চক্রবর্তীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সদর ও সাবরাং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং টেকনাফে কর্মরত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষে উপস্থিত ছিলেন সাইক্লোন অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রজতাংশু সাহা, প্রজেক্ট ম্যানেজার সুরঞ্জিত বর্মণ, বিমলা বালা রায়সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।
কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সাইক্লোন ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সহনশীলতা এবং সচেতনতা বৃদ্ধি করা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, “দুর্যোগ সংঘটিত হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর চেয়ে দুর্যোগের পূর্বেই প্রস্তুতি গ্রহণ অধিক কার্যকর ও মানবিক। অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদ্ধতি ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে কাজ করবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
https://slotbet.online/