• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২ জামিনে মুক্ত সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে টেসাসের সংবর্ধনা, মামলা প্রত্যাহারের দাবি

জামিনে মুক্ত সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে টেসাসের সংবর্ধনা, মামলা প্রত্যাহারের দাবি

আব্দুল ওয়াজেদ / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন লাভ করায় সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে সংবর্ধনা দিয়েছে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতির (টেসাস) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেসাসের আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু, সদস্য সচিব ছৈয়দুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম, হুমায়ুন রশিদ, শামসুল আলম শারেক, রমজান উদ্দিন পটল, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, আব্দুল্লাহ আল সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, জসিম উদ্দিন টিপু টেকনাফের একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত থেকে এলাকার সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন।

তারা আরও বলেন- সম্প্রতি ইউনিয়ন বিভাজন ইস্যুতে ধারাবাহিক সচিত্র প্রতিবেদন প্রকাশের জেরে হোয়াইক্যং ইউনিয়নের একটি ঘটনায় তাঁকে আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশ সাংবাদিকের পেশাগত দায়িত্ব এবং জনস্বার্থে সত্য তুলে ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।

সভায় টেসাসের নেতারা সাংবাদিক জসিম উদ্দিন টিপুর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।

শেষে সংবর্ধিত সাংবাদিক জসিম উদ্দিন টিপু সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ থেকে তিনি কখনো সরে আসবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!