• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি।। / ৭৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি।।

টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সহ-সভাপতি এম এ হাসানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিমালা ও সাংবাদিকতার পেশাগত আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এম এ হাসানের বিরুদ্ধে সংগঠনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করা এবং সাংবাদিকতার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। এসব অভিযোগ পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সাংগঠনিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু ও সাধারণ সম্পাদক জিয়াবুল হক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এম এ হাসানের বহিষ্কারের পর তার কোনো ব্যক্তিগত, সামাজিক বা পেশাগত কর্মকাণ্ডের দায়ভার টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি বহন করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার পেশাগত মর্যাদা, সততা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে নীতিমালা লঙ্ঘন ও অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন ভবিষ্যতেও দায়িত্বশীল ও কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

 

বার্তা প্রেরক

জিয়াবুল হক

সাধারণ সম্পাদক

টেকনাফ ক্রাইম রিপোর্ট সোসাইটি

মোবাইল- ০১৮১১-৫৩২৮৫৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!