• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাকান আর্মির জিম্মিদশা থেকে ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র

গিয়াস উদ্দিন ভুলু / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।

টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে টেকনাফ থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মগপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাড়িটি থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিন (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা মগপাড়া এলাকার বাসিন্দা এবং উভয়ের পিতা মোহাম্মদ ইউনুছ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!