মিজানুর রহমান।।
সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সরকারি অর্থায়নে নির্মিতব্য চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফরিদুর ইসলাম স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন-রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০০৪ সালে মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও লেখাপড়ার মানোন্নয়নের মাধ্যমে সেই গৌরব ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন- বর্তমান তারেক রহমানের সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীতে রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে অতিথিরা মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি অভিভাবক সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
https://slotbet.online/