• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাকান আর্মির জিম্মিদশা থেকে ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২

নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

গিয়াস উদ্দিন ভুলু / ৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 
টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬৪ ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সদস্যরা।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে টেকনাফের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ক্যারেঙ্গাগোনা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মিয়ানমার থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তিনটি পোটলার মধ্যে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১২ কার্টন থেকে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরগুনা গ্রামের মো. হাফেজ আহমেদের ছেলে মো. রাশেদ (২০) এবং উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন সদস্য আলী জোহরের ছেলে মো. আব্দুল্লাহ (২২)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। তাদের বিস্তারিত তল্লাশি করেও ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!