• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২ জামিনে মুক্ত সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে টেসাসের সংবর্ধনা, মামলা প্রত্যাহারের দাবি

টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি।। / ২৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি।।

টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সহ-সভাপতি এম এ হাসানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিমালা ও সাংবাদিকতার পেশাগত আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এম এ হাসানের বিরুদ্ধে সংগঠনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করা এবং সাংবাদিকতার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। এসব অভিযোগ পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সাংগঠনিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু ও সাধারণ সম্পাদক জিয়াবুল হক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এম এ হাসানের বহিষ্কারের পর তার কোনো ব্যক্তিগত, সামাজিক বা পেশাগত কর্মকাণ্ডের দায়ভার টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি বহন করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার পেশাগত মর্যাদা, সততা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে নীতিমালা লঙ্ঘন ও অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন ভবিষ্যতেও দায়িত্বশীল ও কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

 

বার্তা প্রেরক

জিয়াবুল হক

সাধারণ সম্পাদক

টেকনাফ ক্রাইম রিপোর্ট সোসাইটি

মোবাইল- ০১৮১১-৫৩২৮৫৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!