• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু / ৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

টেকনাফ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হলেও ৫ কেজি আইসের চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
সোমবার (২৪ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীসংলগ্ন ঘোলারচর এলাকায় আইস উদ্ধারের অভিযানটি পরিচালনা করা হয়। একই দিন দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর দ্বীপের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে পুটলিটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া আইসের চালানের সঙ্গে জড়িত মাদক কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক ১
এদিকে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদরের কেরুনতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে নেছারুল ইসলাম (৩৮) নামে এক সিএনজি চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!