• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী

গিয়াস উদ্দিন ভুলু।। / ১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে কক্সবাজারের টেকনাফ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত রাখার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে টেকনাফ উপজেলা প্রশাসন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে।

এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সম্পাদক শাহাদাত হোসেন,

উপজেলা হাসপাতালের আরএমও ডাঃ এনাম,

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বিজিএসসহ ১৮টি উন্নয়ন সংস্থা ও স্ব স্ব ইউনিয়ন জনপ্রতিনিধিগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীর সভাপতিত্বে আগত অতিথিরা টেকনাফ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণাটি ধরে রাখার জন্য দিকনির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে, এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম এটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি প্রতিরোধ করার জন্য সবাইকে নিজ নিজ এলাকায় ভুমিকা পালন করতে হবে।

বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। ওয়ার্ল্ড ভিশনসহ উন্নয়ন সহযোগীদের প্রচেষ্টায় প্রাথমিকভাবে টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণার এই প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ অর্জন। এই অর্জনকে ধরে রাখতে হলে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে টেকনাফ উপজেলা ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, প্রাথমিক ঘোষণা শুধু অর্জন নয়, এটি একটি দায়িত্বও। বাল্যবিবাহ ও শিশুশ্রম যাতে আর ফিরে না আসে সেই বিষয়টি মাথায় রেখে যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ কমিটির সদস্যদের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঝুঁকিতে থাকা পরিবার ও শিশুদের নিয়ে নিয়মিত কাজ করা হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক বলেন, ২০১৯ সাল থেকে উপজেলা প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিশু-কিশোর ও স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট উপজেলা কো-অর্ডিনেটর ছোটন বড়ুয়া। তিনি বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধে গৃহীত কার্যক্রম তুলে ধরেন।

টেকনাফ উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নোমান মোঃ আব্দুল্লাহ বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের পরিবারভিত্তিক সহায়তা, মেয়েশিশুদের বৃত্তি, জীবন দক্ষতা ও মার্শাল আর্ট প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রম এবং সচেতনতামূলক উদ্যোগ প্রশংসনীয়। এসব কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে টেকনাফে ২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও অত্র উপজেলার আওতাধীন

‘’নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!