• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ

আব্দুল ওয়াজেদ।। / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আব্দুল ওয়াজেদ, টেকনাফ।।
কক্সবাজার জেলার সর্ব দক্ষিণে টেকনাফ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। এরই মধ্যে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নেতা ও শিক্ষাবিদ জাহেদ মাহমুদের নামও পৌর মেয়র পদকে ঘিরে আলোচনায় এসেছে।

জাহেদ মাহমুদ বর্তমানে কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি এবং টেকনাফ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্রদলের রাজনীতিতেও রয়েছে তার দীর্ঘ সাংগঠনিক পথচলা, তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে টেকনাফ উপজেলা ও কক্সবাজার জেলা ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের উত্তরা পশ্চিম থানা শাখায়ও দায়িত্ব পালনের কথা তার রাজনৈতিক পরিচিতিতে রয়েছে।

স্থানীয় বিএনপির রাজনীতিতেও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া অঙ্গনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে সে সাথে টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক পরিসরে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে টেকনাফ পৌর এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। বিভিন্ন সময়ের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে তার উপস্থিতি ছিল সরব।

জাহেদ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা বাড়ার সঙ্গে সঙ্গে টেকনাফ পৌরসভার রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তার রাজনৈতিক অবস্থানকে আলোচনায় এনেছে।

তার সমর্থকদের পক্ষ থেকে দাবি উঠেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে জাহেদ মাহমুদ ব্যক্তিগতভাবে অন্যায়-অবিচার থেকে দূরে থাকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করেছেন। স্থানীয়ভাবে তিনি মানুষের পছন্দের ব্যক্তি হিসেবেও পরিচিত-এমন দাবিও করছেন তার অনুসারীরা।

এদিকে টেকনাফ পৌরসভা এলাকায় জাহেদ মাহমুদের পরিবারের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। পরিবারের একটি উল্লেখযোগ্য ভোটভিত্তি রয়েছে-এমন দাবি তার সমর্থকদের,
ফলে জাহেদ মাহমুদের নাম পৌর মেয়র পদকে ঘিরে আলোচনায় আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থী ও ভোটের সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে তার প্রার্থিতা, দলীয় সমর্থন বা মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
চূড়ান্তভাবে কারা প্রার্থী হচ্ছেন এবং দলীয় পর্যায়ে কী সিদ্ধান্ত আসে-তার ওপরই টেকনাফ পৌরসভার পরবর্তী রাজনৈতিক সমীকরণ নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!