প্রেস বিজ্ঞপ্তি।।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি সেটআপ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর টেকনাফ স্টেশনস্থ সিদ্দিক প্লাজা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি জালাল উদ্দিন খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক ছৈয়দুল হাশিম (এম.এ)।
অনুষ্ঠানে শাখা সভাপতি জালাল উদ্দিন খলিল ২১ সদস্যবিশিষ্ট মধ্যবর্তী কমিটি ঘোষণা করেন। পরে কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি: জালাল উদ্দিন খলিল, সহ-সভাপতি: মো. মুহিত কামাল, সাধারণ সম্পাদক: ছৈয়দুল হাশিম (এম.এ), যুগ্ম সাধারণ সম্পাদক: জোবাইর ইসলাম (বিএ), সাংগঠনিক সম্পাদক: আহমদ বিন শফি, দফতর সম্পাদক: রফিকুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক: আনোয়ার সাদ্দাম, প্রচার সম্পাদক: রাশেদুল হাসান, প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ নূর, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক: আব্দুল কুদ্দুস, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক: মোহাম্মদ ইউনুস (বি.এ),ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ তৈয়ুব, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক: রেজা বিন সাঈদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: আনিছুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক: মোহাম্মদ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তারেক রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক: আব্দুশ শাকুর, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: রফিকুল হক, সংখ্যালঘু ও নৃগোষ্ঠী কল্যাণ সম্পাদক: বেলাল উদ্দীন, উপ-সম্পাদক: মোহাম্মদ শফিক, উপ-সম্পাদক: মোহাম্মদ নাহিম।
অনুষ্ঠান শেষে নবগঠিত মধ্যবর্তী কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
https://slotbet.online/