টেকনাফের বহুল আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইদ্রিস (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, টেকনাফ মডেল থানার বহুল আলোচিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিঠাপানিরছড়া এলাকায় অবস্থান করছেন। পরে বিশেষ অভিযান পরিচালনা করে মিঠাপানিরছড়া বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইদ্রিস (৪০) টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি হোসেন আহাম্মদের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইদ্রিস টেকনাফ মডেল থানায় দায়ের করা আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/