• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বিজিএসের যৌথ উদ্যোগে স্পন্সরশীপ ফান্ডেড প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত টেকনাফে মাদ্রাসা শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, স্বশস্ত্র হামলার অভিযোগ টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১ জন সাবরাং সীমান্তে র‌্যাবের বড় অভিযান, ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার। টেকনাফে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ সাগরে জেলের ছদ্মবেশে মানবপাচার কোস্ট গার্ডের অভিযানে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্তসহ ৬ মামলার আসামি গ্রেফতার

গিয়াস উদ্দিন ভুলু / ৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু টেকনাফ।। 

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৬ মামলার আসামি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হামিদ হোসেন (২৪) জাদিমুড়া (গোমতলী) এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব। তিনি মোঃ ছালাম প্রকাশ ছালা’র ছেলে।

র‌্যাব-১৫ সূত্র জানায়, হামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও সরকারি বাহিনীর ওপর হামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে চকরিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জাদিমুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হামিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!