• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবাসহ গ্রে/প্তা/র ২ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান ১লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ পর্যটকদের মুগ্ধতা ছড়াতে নতুন সাজে প্রস্তুত সেন্টমার্টিন টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১

টেকনাফে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জীবিকায়ন প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। / ৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), জার্মান রেড ক্রস (জিআরসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন বিএমজেড (BMZ) প্রকল্পের বর্ধিত সময়ের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান।
সভায় জানানো হয়, ২০১৯ সাল থেকে টেকনাফ সদর, বাহারছড়া ইউনিয়ন এবং রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় প্রকল্পটির আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) এবং জীবিকায়ন উন্নয়ন (এলএলএইচ) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নতুন করে ১৪ মাসের বর্ধিত সময়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, জরুরি সাড়া প্রদানের সক্ষমতা জোরদার, টেকসই জীবিকা উন্নয়ন এবং ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরআর কো-অর্ডিনেটর সজীব কামাল মুন্সী, জার্মান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিদভা লাথি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেক খান, টেকনিক্যাল টিম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি (ভিডিসি), সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)-এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, মানবিক সংগঠন, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম, বাস্তবায়ন কৌশল এবং বিভিন্ন অংশীজনের দায়িত্ব ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান- প্রকল্পটির মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!