• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে র‌্যাব-১৫ এর চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ, আটক ১

মিজানুর রহমান / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মিজানুর রহমান।। 

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ চেকপোস্ট অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ জুলাই) র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি সিএনজি অটোরিক্সাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনে দিয়ে অতিক্রম করবে।
সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামিয়ে চালককে আটক করা হয়।
র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিক্সার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মোবারক (১৯)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।
র‌্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!