• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

আব্দুল ওয়াজেদ / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

কক্সবাজার জেলার টেকনাফের শামলাপুরের গভীর অরণ্য এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায় এবং মুক্তিপণ না পেলে হত্যার মতো ঘটনাগুলো স্থানীয় জনজীবনে দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও এলাকাবাসীর অভিযোগ, অপহরণ ও হত্যার ঘটনা কার্যকরভাবে বন্ধ করা সম্ভব হয়নি। বরং সাম্প্রতিক সময়ে এসব ঘটনার মাত্রা আরও বেড়েছে।

এই পরিস্থিতির অবসান, অপহরণ বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টানা তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

অনশনরত সাইফুল ইসলাম জিহাদির দাবির প্রতি সংহতি জানিয়ে বুধবার রাজু ভাস্কর্যে উপস্থিত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান মুফিজ। এ সময় তিনি কিছুক্ষণ অনশনস্থলে অবস্থান করেন এবং অনশনকারীর প্রতি সহমর্মিতা ও নৈতিক সমর্থন প্রকাশ করেন।

তিনি বলেন-কক্সবাজার, বিশেষ করে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও সহিংসতার ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!