• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :

র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।। / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি।।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা অস্ত্র মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বোদির জেটিঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন ওরফে মোহাম্মাদ (৪৬)-কে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!