• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মিজানুর রহমান / ২৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মিজানুর রহমান।।
‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় টেকনাফের অলিয়াবাদ শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে টেকনাফ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে টেকনাফ পাইলট স্কুলের গেটের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এসময় টেকনাফের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সাইফুল ইসলাম বলেন- বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন- মাদকের বিরুদ্ধে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত টেকনাফ থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!