• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক।। / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন-  টেকনাফের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সোহেল রানা (২১) এবং মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মামুন (২১)

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি করছিল। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

পরে টহল দল তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাঁদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়- উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!