• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী

ডেক্স রিপোর্ট।। / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ডেক্স রিপোর্ট।। 

ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ০৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬” পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মাছ আহরণও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। “ইন এইড টু সিভিল পাওয়ার”-এর আওতায় নৌবাহিনীর সদস্যরা দেশের ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।

গভীর সমুদ্রে সার্বক্ষণিক নজরদারি
অভিযান সফলভাবে বাস্তবায়নে গভীর সমুদ্রে দেশি-বিদেশি সব ধরনের মৎস্যযান ও শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলগুলোতে মোতায়েন রয়েছে।

অবৈধ ইলিশ আহরণ প্রতিরোধে সমন্বিত অভিযান
স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো হবে।
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর দায়িত্বশীল ভূমিকা
ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে।

দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!