• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির অবস্থান ‘সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আব্দুল ওয়াজেদ / ৮১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

  1. আব্দুল ওয়াজেদ | টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।
    বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
    গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত মো. হোছনের ছেলে।
    র‌্যাব-১৫ সূত্র জানায়, টেকনাফ মডেল থানায় ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
    পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!