প্রেস বিজ্ঞপ্তি।।
লেদা খাল এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান; অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, পালিয়ে যায় মাদক কারবারিরা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য জানান।
প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/