খুরুশকুলে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার; মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার ১ নারী
প্রেস বিজ্ঞপ্তি।।
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (১৮ মে) র্যাব-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গত ১৭ মে রাত আনুমানিক ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বসতবাড়িটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারীকে আটক করা হয়।
আটক জেসমিন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/