• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফের শিশু নির্যাতন মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

গিয়াস উদ্দিন ভুলু / ৯১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

“র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আটক পলাতক আসামি”

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৯ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (১৯ মে) র‍্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে বিকেল আনুমানিক ৪টার দিকে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) এবং র‍্যাব-৭ এর সিপিএসসি (চট্টগ্রাম) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নবী হোছন (৫২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নবী হোছন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব জানায়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এ একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!