• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

দ্রুত দেশে ফিরবেন, আশা প্রকাশ শেখ হাসিনার

ডেক্স রিপোর্ট।। / ৮১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।

  1. ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।
    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
    সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি দেশে ফিরে আবারও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করতে চান।
    আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান-কে হত্যার পরও দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।
    তিনি দাবি করেন, দেশে এখনো আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক রয়েছেন এবং তারা রাজনৈতিকভাবে সক্রিয় আছেন।
    দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনেকেই জীবন রক্ষার তাগিদে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, বহু নেতাকর্মী হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন।
    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি।
    তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি

এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয় উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!