• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয় ভূমি সপ্তাহ-২০২৬ এ “সেরা ইনোভেটিভ পুরস্কার” পেলেন আলী আশরাফ

অনলাইন ডেক্স।। / ১১১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

অনলাইন ডেক্স।।

“ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ মুহম্মদ ইব্রাহিমের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন সহকারী ভূমি কর্মকর্তা আলী আশরাফ”

ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় ভূমি সপ্তাহ-২০২৬ উপলক্ষে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং সর্বোচ্চ ইনোভেটিভ কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে “সেরা ইনোভেটিভ পুরস্কার” অর্জন করেছেন টেকনাফের কৃতি সন্তান ও সহকারী ভূমি কর্মকর্তা আলী আশরাফ।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছৈয়দ মুহম্মদ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, ভূমি সেবাকে আরও সহজ, আধুনিক ও জনবান্ধব করতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন এবং সেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন মহল সহকারী ভূমি কর্মকর্তা আলী আশরাফকে অভিনন্দন জানিয়েছেন। তার এ সাফল্য টেকনাফবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!