• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ

গিয়াস উদ্দিন ভুলু / ৯৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক ৯ পাচারকারী

গিয়াস উদ্দিন ভুলু।।
টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকার একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে জড়িত ৯ জনকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!