• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা গফুর গ্রেফতার

গিয়াস উদ্দিন ভুলু / ৬৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

বাহারছড়ার নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গান, রাইফেলের গুলি ও কিরিচ উদ্ধার; একাধিক মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব

গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আব্দুল গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গফুর ওই এলাকার সংঘবদ্ধ ‘গফুর ডাকাত দলের’ প্রধান হোতা ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। একটি মাদক মামলায় তিনি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিও বলে জানিয়েছে র‌্যাব।
দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছে র‌্যাব।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!