• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

গিয়াস উদ্দিন ভুলু / ৯১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

৪৮ লাখ টাকার মাদক উদ্ধার, জব্দ মাইক্রোবাস ও মোবাইল

গিয়াস উদ্দিন ভুলু।। 

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৫ মে ২০২৬) বিকেলে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি মুহাম্মদ নুরের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশির চেষ্টা চালায় বিজিবি সদস্যরা। এসময় মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বিজিবির প্রশিক্ষিত ডগ “হেনরী”র সহায়তায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ের দুটি আইডি কার্ডও জব্দ করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!