• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

হ্নীলার আলীখালীতে ১০ বছর বয়সী স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক ১

ডেক্স রিপোর্ট।। / ৭৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬

র‍্যাব-১৫ এর অভিযানে আলীখালী এলাকা থেকে গ্রেফতার; অতীতেও শিশু নির্যাতনের মামলায় কারাভোগের তথ্য স্থানীয়দের
ডেক্স রিপোর্ট।।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, টেকনাফ ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ কিয়াংপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীখালী এলাকার হোছাইনের বাড়ি থেকে আটক করে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও শিশু নির্যাতনের একাধিক অভিযোগ ছিল এবং সে সংক্রান্ত মামলায় তিনি কয়েক বছর কারাভোগ করেছেন।
র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!