গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের আওতায় কেন্দ্র শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় টেকনাফ উপজেলা কৃষি অফিসের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন টেকনাফ উপজেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন টেকনাফ উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আশরাফ উল্লাহ-এর সভাপতিত্বে এবং মডেল কেয়ারটেকার সাব্বির আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওসীফ উদ্দিন মিজবাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু এবং রেডিও নাফের সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।
কর্মশালায় টেকনাফ উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকদের পবিত্র কুরআন তেলাওয়াত, শিশু মনোবিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি ও কেন্দ্র ব্যবস্থাপনা, সহিহ কুরআন তেলাওয়াত ও মাসয়ালা-মাসায়েল শিক্ষা, ইসলামী নীতি-নৈতিকতা, ইলমে তাজবীদ, পাঠদান ও শ্রেণি ব্যবস্থাপনা, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া রোধ এবং পাঠ মূল্যায়নের প্রয়োজনীয়তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস. এম. অনীক চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন—এটাই আমার প্রত্যাশা।”
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল সমাপনের মধ্য দিয়ে শেষ হবে।
https://slotbet.online/