• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংগীখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি প্রভাষক শাহীন সরওয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সাংবাদিক নাছির উদ্দীন রাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাওলানা ফোরকান আহমদ এবং অভিভাবক সদস্য জুহুর আলম। এ সময় অভিভাবক সদস্য কালু সদাগর, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিব বুল্লাহ এবং একজন ছাত্রী। পরে আলিম পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি মাওলানা রফিক উল্লাহ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে পরীক্ষার্থীদের সম্মাননা ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে মাদ্রাসা ক্যাম্পাসে কয়েকটি বৃক্ষের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!