• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে ওয়ার্ল্ড ভিশন (বিজিএস) এর বার্ষিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন ভুলু / ৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

  1. গিয়াস উদ্দিন ভুলু।। 

টেকনাফে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে টেকনাফ এরিয়া প্রোগ্রামের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশীদারদের অংশগ্রহণে এক দিনব্যাপী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত টেকনাফ আলো শপিং কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় বিডিএস, শিশু (চাইল্ড ইয়ুথ ফোরাম), সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা এবং শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজিএস-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাজিয়া নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএস-এর প্রতিনিধি আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, ওয়ার্ল্ড ভিশনের জেলা এরিয়া প্রোগ্রাম অফিসার দেবাশীষ আচার্য ও দেবাশীষ স্নান, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, ইউপি সদস্য রানু আক্তার ও খালেদা বেগম।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন এলাকার অংশীদার প্রতিনিধি ও স্থানীয় সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন ও বিজিএস-এর আওতাধীন উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।
বক্তারা বলেন, গত এক বছরে টেকনাফ এরিয়া প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ইতিবাচক পরিবর্তন এনেছে। এ সময় বাহারছড়া বিডিএস-এর সভাপতি মো. আকবর, সহ-সভাপতি কুলসুমা বেগম, বাহারছড়া শিশু ফোরামের সদস্য রিদোয়ানসহ অন্যান্য অংশগ্রহণকারীরা ওয়ার্ল্ড ভিশন ও বিজিএস-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
সমাপনী অধিবেশনে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার প্রণয় এস. পালমা আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা, অংশীদারিত্ব জোরদার এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে গঠনমূলক আলোচনা করেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন ও বিজিএস টেকনাফ এলাকায় শিশু শ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন ও মানবপাচার প্রতিরোধ, শিশু সুরক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা জানান, এসব জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!