• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবাসহ গ্রে/প্তা/র ২ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান ১লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ পর্যটকদের মুগ্ধতা ছড়াতে নতুন সাজে প্রস্তুত সেন্টমার্টিন টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১

বর্ষণে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ পাহাড়ধস, নারী-শিশুসহ নিহত ৮

আব্দুল ওয়াজেদ / ১১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

কক্সবাজার প্রতিনিধি:
টানা মৌসুমি বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে পৃথক কয়েকটি ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ অন্তত ৮ জন রোহিঙ্গা নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত থেকে ভোরের মধ্যে উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামতলী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত আশ্রয়কেন্দ্রগুলো মাটিচাপা পড়ে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, এপিবিএন, ক্যাম্প প্রশাসন এবং স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনও কাটেনি। ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রায় এক হাজার রোহিঙ্গাকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ আশপাশের পাহাড়ি এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। প্রশাসন সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!