• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

মানুষের পাশে থেকে রাজনীতির পথচলা, টেকনাফ পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় আবদুল জব্বার

আব্দুল ওয়াজেদ / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আব্দুল ওয়াজেদ।।

আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। এ আলোচনায় অন্যতম পরিচিত নাম হিসেবে উঠে এসেছে তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা, টেকনাফ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত আবদুল জব্বার।

দীর্ঘদিন তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কারণে স্থানীয়দের কাছে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আবদুল জব্বার ইতোমধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।

আবদুল জব্বার বলেন- রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়া পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব টেকনাফ পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলমত নির্বিশেষে পৌরবাসীর কল্যাণে কাজ করতে চান। এজন্য তিনি টেকনাফ পৌরবাসীর দোয়া, পরামর্শ ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আবদুল জব্বারকে নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত মনোনয়ন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!